রাঙ্গামাটিতে আ.লীগের বিক্ষোভ সমাবেশ

শাহ আলম, রাঙামাটি

সারাবাংলা

২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙামাটিতে সদর উপজেলা

2023-08-17T18:19:54+00:00
2023-08-17T18:19:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরিজ বোমা হামলার প্রতিবাদে
রাঙ্গামাটিতে আ.লীগের বিক্ষোভ সমাবেশ
শাহ আলম, রাঙামাটি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩, ৬:১৯ পিএম   (ভিজিট : ১৩৫)
X

২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাঙামাটিতে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের বনরুপা সিএনজি স্ট্যান্ড চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাঙামাটি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দীপক চাকমার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সজল চাকমা চম্পার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মো. রফিকুল মাওলা, যুগ্ম সম্পাদক মমতাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, মো. আবু তৈয়ব,  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজা বেগম চিনু, জেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।

সমাবেশের আগে রাঙামাটি পৌরসভা থেকে বনরুপা পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy