রাঙ্গাবালীতে বজ্রপাত হ্রাসে তালের বীজ বপণ

মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)

সারাবাংলা

বজ্রপাত প্রতিরোধে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে প্রায় ৮ কিলোমিটার গ্রামীণ সড়ক জুরে ৬ হাজার তালের বীজ বপণের

2023-08-29T19:55:05+00:00
2023-08-29T19:55:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাঙ্গাবালীতে বজ্রপাত হ্রাসে তালের বীজ বপণ
মাহমুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৭:৫৫ পিএম   (ভিজিট : ৩৮৭)
X

বজ্রপাত প্রতিরোধে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নে প্রায় ৮ কিলোমিটার গ্রামীণ সড়ক জুরে ৬ হাজার তালের বীজ বপণের উদ্যোগ নেয়া হয়েছে। আজ এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ইতোমধ্যে পশ্চিম গাব্বুনিয়া গ্রামের দেড় কিলোমিটার সড়কে তালের বীজ বপণ করা হয়।

ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে ‘বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। এর আগেও  সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম করা হয়।

বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি সংগঠনের সদস্য আয়মান আরিফ বলেন, আমাদের ইউনিয়ন উপকূলীয় এলাকায় হওয়ায় ঝড় বন্যার ঝুঁকিটা একটু বেশি। এবার আমরা প্রায় ৮ কিলোমিটার গ্রামীণ সড়কে তালের বীজ বপণ করা হবে। সংগঠনের অরেক সদস্য রাকিব গাজী বলেন, তালের বীজ বপণে বজ্রপাত প্রতিরোধ হবে এবং রাস্তার সৌন্দর্য বৃদ্ধি পাবে। 

বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি সংগঠনের সভাপতি শামসুল আরেফিন বলেন, আমাদের সংগঠন গ্রাম উন্নয়নমূলক কাজ করে। আমাদের উপজেলা তথা ইউনিয়নের ভৌগোলিক অবস্থান বঙ্গোপসাগরে নিকট হওয়ায় আমাদের এই অঞ্চলে ঝড়-বন্যা, ঘূর্ণিঝড় এবং বজ্রপাতের প্রভাব বেশি। প্রতি বছর এই বজ্রপাতের কারণে অনেক মানুষ মারাও যায়। তাই আমরা পরিবেশের ভার্সম্য রক্ষার্থে বাবুই পাখির বাসস্থান এবং বজ্রপাতের ঝুঁকি মোকাবেলায় আমাদের ইউনিয়নের বিভিন্ন রাস্তায় (প্রায় ৮ কিলোমিটার) তালের বীজ বপণ করার উদ্যোগ নিয়েছি। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি সংগঠনটি খুবই ভালো উদ্যোগ নিয়েছে। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy