অপহরণের ৫দিন পর ৪ বছরের শিশু উদ্ধার, আটক ৩

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে অপহরণের ৫ দিন পর রায়হান (৪) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ

2023-09-03T19:14:06+00:00
2023-09-03T19:14:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
অপহরণের ৫দিন পর ৪ বছরের শিশু উদ্ধার, আটক ৩
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৪ পিএম   (ভিজিট : ১৬০)
X

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে অপহরণের ৫ দিন পর রায়হান (৪) নামে এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার শিশু রায়হান কুতুপালং ১৬নং ক্যাম্পের আবু জাফরের ছেলে।

শনিবার (২ সেপ্টেম্বর ) রাতে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প মোচনী এলাকা থেকে অপহৃত শিশু রায়হানকে উদ্ধার করা হয়। রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল।

আটক তিনজন হলেন, মোহাম্মদ সাদেক (২৫), ফয়সাল (২৩) ও সাদেকের বোন রোকসানা (১৫)। সাদেক ও রোকসানা ক্যাম্প-২৬ এর বাসিন্দা। ফয়সাল উখিয়ার জামতলী ক্যাম্পের পাশের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।

উখিয়া-টেকনাফ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল জানান, গত বুধবার সকাল ১১টার দিকে এ চক্রের মূল পরিকল্পনাকারী সাদেক ও ফয়সাল শিশুটিকে ২০ টাকার লোভ দেখিয়ে অপহরণ করে টেকনাফের ২৬নং মোছনি রেজিস্টার্ড ক্যাম্পের দূর্গম পাহাড়ে নিয়ে যায়। পরে মুক্তিপণ আদায়ে শিশুকে অমানুষিক নির্যাতন চালানো হয়। মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে পরিবারকে।

তার পরে শিশুটির মা-বাবা ধারদেনা করে ৪৫ হাজার ৭০০ টাকা সংগ্রহ করতে সক্ষম হয়। তবে এই টাকায় অপহরণকারীরা ছেড়ে দিতে রাজি হয় না।

পুলিশিং সিস্টেম এবং গভীর রাতে বিভিন্ন কলাকৌশল ব্যবহারে জামতলী থেকে ঘটনার মূলহোতা সাদেককে আটক করে। পরে তার ভাষ্যমতে মোচনি সি ব্লকের হোসেন নাম এক ব্যক্তির ঘর থেকে শিশুটি উদ্ধার করে অপহরণ চক্রের মোহাম্মদ ফয়সাল এবং নারী সদস্য রোকসানাকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়টি তারা স্বীকার করে।

আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি অপরাধী চক্রের সকল সদস্যকে শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ বলে জানান এ কর্মকতা।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy