সুদানে বিমান হামলায় ৪০ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সুদানে বিমান হামলায় অন্ততপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রোববার দক্ষিণ খার্তুমের একটি বাজারে এ হামলার ঘটনা

2023-09-10T19:38:25+00:00
2023-09-10T19:38:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুদানে বিমান হামলায় ৪০ বেসামরিক নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১০ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১৪১)
X


সুদানে বিমান হামলায় অন্ততপক্ষে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রোববার দক্ষিণ খার্তুমের একটি বাজারে এ হামলার ঘটনা ঘটেছে বলে রয়টার্স জানিয়েছে।

১৫ এপ্রিল থেকে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং তার সাবেক উপ-প্রধান ও  আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের প্রধান মোহাম্মদ হামদান দাগলোর মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের জেরে এ গৃহযুদ্ধ শুরু হয়।

খার্তুমের স্থানীয় প্রতিরোধ কমিটি বলেছে, ‘স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে সামরিক বিমান কোরো বাজার এলাকায় বোমাবর্ষণ করে। কোরো বাজারে গণহত্যায় নিহতের সংখ্যা’ বিকালের মধ্যে বেড়ে ৪০ এ পৌঁছেছে।

তিনি জানান, আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কারণ কাছাকাছি বাশাইর হাসপাতালে আহতের সংখ্যা বাড়ছেই।

বাবু/এ.এস






  বিষয়:   সুদান  বিমান 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy