কোনো দলকে উদ্দেশ্য করে মার্কিন ভিসা নীতি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোনো দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নয়। মার্কিন যুক্তরাষ্ট্র

2023-09-23T16:41:41+00:00
2023-09-23T16:41:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোনো দলকে উদ্দেশ্য করে মার্কিন ভিসা নীতি নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪১ পিএম   (ভিজিট : ১৮৭)
X


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোনো দল বা ব্যক্তিকে উদ্দেশ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নয়। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে- আসন্ন নির্বাচনের যারা অন্তরায় হবে, নির্বাচন যারা বাধাগ্রস্ত করবে এবং নির্বাচন পণ্ড করার চেষ্টা করবেন তাদের জন্য এই ভিসা নীতি প্রয়োগ করা হবে। আমরা মনে করি, এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। এ নিয়ে আমাদের কিছু বলার নেই।’

আজ শনিবার দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন্সে ইনডোর প্লে-গ্রাউন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিসা নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপার, এখানে আমাদের কিছু বলার নেই। কাকে ভিসা দিবে, নাকি না দিবে, সেটা তাদের নিজস্ব এখতিয়ার। সেখানে আমাদের কিছু বলার নেই’।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক, সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি একে ফজলুল হক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভোরের পাতার সম্পাদক ড. কাজী এরতেজা হাসান সিআইপিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাবু/এ.এস





  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy