কাউখালীতে শ্রেণী কক্ষে ক্লাস নিলেন ইউএনও

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাৎক্ষণিকভাবে উপজেলা সদরের কাজী হারুন অর রশিদ

2023-09-24T18:54:02+00:00
2023-09-24T18:54:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কাউখালীতে শ্রেণী কক্ষে ক্লাস নিলেন ইউএনও
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৪ পিএম   (ভিজিট : ২৫৪)
X


পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা রবিবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাৎক্ষণিকভাবে উপজেলা সদরের কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করান এবং শিক্ষার্থীদের লেখাপড়ার খোঁজখবর নেন।

শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয় আলোচনা করেন। বিদ্যালয় এর শিক্ষকদের উদ্দেশ্যে বলেন ভালো ছাত্রদের যেমন খোঁজখবর নেন তেমনি দুর্বল ছাত্রদের যত্ন সহকারে খোঁজ খবর নিতে হবে। আপনাদের কাছে সকল শিক্ষার্থী সমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, শিক্ষক হল জাতি গড়ার কারিগর।

এসময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথীকা সাহা ও কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির মোল্লাসহ শিক্ষকবৃন্দ।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy