রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অভিযানে সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকা থেকে ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে। এ

2023-09-26T15:35:02+00:00
2023-09-26T15:35:02+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে ৮ জুয়াড়ি আটক
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৩:৩৫ পিএম   (ভিজিট : ২৩৪)
X

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অভিযানে সদর উপজেলার ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকা থেকে ৮ জুয়াড়িকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ দশ হাজার ২শত টাকা ও তাস উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- ধাওয়াপাড়া এলাকার রহম মণ্ডলের ছেলে মো. আলহাজ্ব মণ্ডল (২৫), মৃত ইউসুফ মণ্ডলের ছেলে আব্দুল মালেক মণ্ডল (৩১) , ইউনুস মণ্ডলের ছেলে মো. সুজন মন্ডল (২৫), আব্দুল সাত্তার মন্ডলের ছেলে শাহাবুদ্দিন মণ্ডল শিপন (২৫), মো. আরশেদ শেখের ছেলে মো. মিরাজ শেখ (২৮), শাজাহান মণ্ডলের ছেলে মো. ফরিদুল ইসলাম (২৮), জাকের আলী মণ্ডলের ছেলে মো. জিলালা মণ্ডল (৩০), আব্দুল খালেক মোল্লার ছেলে মো. আশরাফ আলী (৩০)।

সোমবার (২৫শে সেপ্টেম্বর) রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সংক্রান্তে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬ শে সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে ধাওয়াপাড়া এলাকায় জুয়া খেলা হচ্ছে। এরপর সঙ্গীয় ফোর্সসহ ধাওয়াপাড়া ফেরিঘাট এলাকার একটি দোকান ঘরের ভেতর থেকে জুয়া খেলার সামগ্রী ২ পেটি তাস নগদ ১০ হাজার ২শত টাকা, জুয়া খেলার আসরে বসার একটি পুরাতন চাদরসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy