সংসদ নির্বাচনের কেনাকাটা ৮০ শতাংশ শেষ : ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেনাকাটার কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব

2023-10-05T19:26:20+00:00
2023-10-05T19:26:20+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সংসদ নির্বাচনের কেনাকাটা ৮০ শতাংশ শেষ : ইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৭:২৬ পিএম   (ভিজিট : ১৪০)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেনাকাটার কাজ ৮০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান। অশোক কুমার দেবনাথ বলেন, সামগ্রিকভাবে জাতীয় নির্বাচন উপলক্ষ্যে কেনাকাটার কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। আজাকে সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি সংক্রান্ত সভায় বিস্তারিত আলোচনা জানানো হয়েছে।

তিনি বলেন, এবারের সংসদ নির্বাচন করতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৪৫ কোটি টাকা। এর মধ্যে ৬৫ শতাংশ ব্যয় হবে আইনশৃঙ্খলা বাহিনীর পেছনে। আর বাকি ৩৫ শতাংশ অর্থ নির্বাচন পরিচালনায় ব্যয় করা হবে। 

বাবু/জেএম





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy