গোমস্তাপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিষ্ঠান

2023-10-25T19:17:39+00:00
2023-10-25T19:17:39+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
গোমস্তাপুরে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৭:১৭ পিএম   (ভিজিট : ১৮৯)
X

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে  ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিষ্ঠান ও পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থ  বিতরণ করা হয়েছে।

বুধবার  (২৫ অক্টোবর) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, গোমস্তাপুরের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।  

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়  সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি  জিয়াউর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান  আলহাজ্ব হুমায়ুন  রেজা, পৌর মেয়র মতিউর রহমান খাঁন।  

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাউসার আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, উপকারভোগী রেজাউল প্রমূখ। 

উপজেলার ক্ষতিগ্রস্ত মাদ্রাসা ও অসহায় দুস্থ পরিবারের মাঝে ১২০ বান্ডিল ঢেউটিন  এবং ৩ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৬০ হাজার  টাকা বিতরণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy