খুলনায় বিএনপির ১৩ নেতাকর্মী আটক

সৈকত মোঃ সোহাগ, খুলনা

সারাবাংলা

ঢাকার সমাবেশকে কেন্দ্র করে বুধবার রাতে খুলনা মহানগরীতে ১০ এবং জেলায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত

2023-10-26T15:11:10+00:00
2023-10-26T15:11:10+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
খুলনায় বিএনপির ১৩ নেতাকর্মী আটক
সৈকত মোঃ সোহাগ, খুলনা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৩:১১ পিএম   (ভিজিট : ১১৬)
X

ঢাকার সমাবেশকে কেন্দ্র করে বুধবার রাতে খুলনা মহানগরীতে ১০ এবং জেলায় ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৩টায় বিএনপির মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এনিয়ে গত দুই রাতে বিএনপির ২৫ নেতাকর্মী আটক হলেন।

মহানগর থেকে আটক ব্যক্তিরা হলেন খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ফারুক হোসেন, ২৭ নং ওয়ার্ড বিএনপি নেতা সাঈদ , ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহির শেখ, ১৭ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক আলমগীর মোল্লা, ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন, দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আসাদুর রহমান, ২৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন, ৩১নং ওয়ার্ড যুবদল নেতা জি.এম রফিকুল ইসলাম ,  ১৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য শেখ ইসলাম।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা থেকে আরও ৩ জনকে আটক করা হয়। তাদের নাম জানা যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy