চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ : নিহত ৭

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী, পুরুষসহ সাত জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২জন আহত হয়েছে।মঙ্গলবার

2023-11-07T12:34:35+00:00
2023-11-07T13:10:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামের হাটহাজারীতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ : নিহত ৭
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১২:৩৪ পিএম  আপডেট: ০৭.১১.২০২৩ ১:১০ পিএম  (ভিজিট : ৫১৬)
X

চট্টগ্রামের হাটহাজারী-নাজিরহাট সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী, পুরুষসহ সাত জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আরো ২জন আহত হয়েছে। 

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় হাটহাজারী উপজেলার চারিয়া নামক স্থানে এই দুর্ঘটনাটি হয়।

দুর্ঘটনার ঘটনার খবর হয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। এসময় সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়৷ প্রত্যক্ষদর্শীদের মতে বাসটি অপর একটি গাড়ীকে দ্রুত গতিতে ওভারটেক করার সময় সিএনজি টেক্সিকে সজোরে ধাক্কা দেয়৷ এসময় সিএনজি টেক্সি দুমড়ে মুচড়ে যায়৷ বাসটি আটক করা হয়েছে৷ 

হাটহাজারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহজাহান বাংলাদেশ বুলেটিনকে বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসছি। রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের মেডিকেলে পাঠানো হয়েছে। 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। আহতদের হাসপাতালে পাঠাই। ফটিকছড়িগামী সিএনজি টেক্সি ও চট্টগ্রামগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয়েছে৷ তবে সেই এখনো পর্যন্ত আহত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy