সারা দেশে র‌্যাবের ৪৬০ টহল টিম মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

2023-11-19T12:45:26+00:00
2023-11-19T12:45:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সারা দেশে র‌্যাবের ৪৬০ টহল টিম মোতায়েন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ নভেম্বর, ২০২৩, ১২:৪৫ পিএম   (ভিজিট : ১৩৮)
X

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে রাজধানীসহ সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৪৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে।  ঢাকায় র‍্যাবের ১৬০টি টহল টিমসহ সারা দেশে ৪৬০টি টইল নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে।
 
রোববার (১৯ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রাজনৈতিক বিভিন্ন দলের ডাকা দুই দিনব্যাপী হরতালে রাজধানীসহ সারা দেশে যাতে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সেজন্য র‍্যাবের সব কয়টি ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন।  

এই লক্ষ্যে ঢাকায় ১৬০টিসহ সারা দেশে ৪৬০টি র‍্যাবের টহল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাইবার স্পেসেও নজরদারি করা হচ্ছে বলেও জানান তিনি।






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy