মাইক্রোফিন্যান্স ইন বাংলাদেশ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক গত ১৯ নভেম্বর রাজধানীর সিরডাপ অডিটরিয়ামে Microfinance in Bangladesh (Annual Statistics) শীর্ষক প্রকাশনার উপর

2023-11-21T19:04:31+00:00
2023-11-21T19:04:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মাইক্রোফিন্যান্স ইন বাংলাদেশ শীর্ষক জাতীয় কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৭:০৪ পিএম   (ভিজিট : ২১৪)
X

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক  গত ১৯ নভেম্বর রাজধানীর সিরডাপ অডিটরিয়ামে "Microfinance in Bangladesh (Annual Statistics)" শীর্ষক প্রকাশনার উপর একটি জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। 

উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থমন্ত্রণালয় এর সচিব শেখ মোহাম্মদ সলীমউল্লাহ। 

কর্মশালায় সভাপতিত্ব করেন এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো: ফসিউল্লাহ্। 

উক্ত কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. একেএম সাইফুল মজিদ, সিরডাপ এর পরিচালক (গবেষণা) ও অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ড. মো: হেলাল উদ্দিন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো: আজিমুদ্দিন বিশ্বাস এনডিসি এবং পিকেএসএফএর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল কাদের। 

অথরিটির নির্বাহী পরিচালক মুহাম্মদ মাজেদুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এবং কর্মশালার বিষয়বস্তুর উপর বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন।





Loading...
Loading...


অর্থনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy