ভারতগামী যাত্রীদের সাথে প্রতারণা, বেনাপোলে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে তালা

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে ভারতগামী পাসপোর্টধারী দেশ,বিদেশি যাত্রীদের সাথে প্রতারনা,ছিনতাই ও ভ্রমনকর জালিয়াতির অভিযোগে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানে

2023-11-22T15:27:27+00:00
2023-11-22T15:27:27+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভারতগামী যাত্রীদের সাথে প্রতারণা, বেনাপোলে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে তালা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৩:২৭ পিএম   (ভিজিট : ১৫৮)
X

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্টে ভারতগামী পাসপোর্টধারী দেশ,বিদেশি যাত্রীদের সাথে প্রতারনা,ছিনতাই ও ভ্রমনকর জালিয়াতির অভিযোগে ১০ টি ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়েছে পুলিশ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে আগে থেকে দোকান ফেলে পালিয়ে যায় প্রতারকরা।

বুধবার (২২ নভেম্বর)  ভোরে  শারমিন ও জাকির নামে দুই পাসপোর্টধারীর কাছ থেকে ১০ হাজার টাকা প্রতারনার করে ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিশেষ অভিযান চালিয়ে এসব দোকানে তালা দেয় পুলিশ।

এর আগেও একাধিকবার এসব প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে প্রতারকদের আটক করা হয়। তবে প্রভাবশালীদের ছত্রছায়ায় এরা লালিত থাকায় বার বার ছাড়া পেয়ে আবারও প্রতারনাই যুক্ত হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,  প্রতারকরা বাস ষ্টান্ড, রেল ষ্টেশন ও বন্দর প্যাছেঞ্জার টার্মিনালের সামনে থেকে দ্রুত পাসপোর্ট এর সকল কাজ সম্পন্ন করিয়ে দেওয়ার নাম করে এসব প্রতিষ্ঠানে বসাতো যাত্রীদের। পরে তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারনার মাধ্যে জাল ভ্রমন কর রশিদ তৈরী কখনও সাথে থাকা  টাকার নাম্বার লেখার কথা বলে কৌশলে হাতিয়ে নিত অর্থ। কোন কোন  প্রতিষ্ঠানের নাম থাকলেও নাম বিহীন ঘরে এসব প্রতারনার কার্যক্রম বেশি হয়ে থাকে। 

প্রতারনার অভিযোগে তালা ঝুলানো প্রতিষ্ঠানের  মালিকেরা হলেন, চৌধুরী মার্কেটের রবিউল ইসলামের  মধুমতি ষ্টোর, ইবাদত হোসেন, মফিজুর রহমান, আমিন উদ্দিন মসজিদ মার্কেটের ইয়ামিন ,ঢাকা হোটেলের পিছনে রিংকু মিয়া, রাজলক্ষি ষ্টোরের মুসা, পরিচালিত রেজাউল মার্কেটে মিলন, হোটেল ফ্রেসের এর পাশে শহিদুল।

গত তিন মাসে বেনাপোল চেকপোষ্টে ভ্যাকসিন সনদ জালিয়াতি, যাত্রী হয়রানি ও  নানান ধরনের প্রতারনার সাথে জড়িত থাকার অভিযোগে শাওন এন্টার প্রাইজে ৪ বার তালা ঝুলিয়েছে পুলিশ। দেকানটি মালিক শাহিন মনিরামপুরের কাঠালতলা গ্রামের হাসান গাজীর ছেলে। তার সহযোগী হাসানের বাড়ি বেনাপোলের কাগজপুকুরে। এছাড়া বেনাপোলের সাদিপুর গ্রামের মমিনের ছেলে শামিমকে এক মাসের মধ্যে দুইবার জাল ট্যাক্সসহ গ্রেফতার করে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া জানান, যাত্রীদের সাথে প্রতারনার অভিযোগে চেকপোষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এর আগেও এমন অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে তালা মারা হয়েছে।একই সাথে প্রতারনা শিকার যাত্রির টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।আগামীতে ভারতগামী যাত্রীদের নিরাপত্তায় এধরনের অভিযান চলমান থাকবে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy