চব্বিশে হবে ইবির পঞ্চম সমাবর্তন

ইবি প্রতিনিধি

সারাবাংলা

আগামী ২০২৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পঞ্চম সমাবর্তনের আয়োজন করা হবে। আজ বুধবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে

2023-11-22T18:00:11+00:00
2023-11-22T18:00:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চব্বিশে হবে ইবির পঞ্চম সমাবর্তন
ইবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৬:০০ পিএম   (ভিজিট : ১৬৯)
X

আগামী ২০২৪ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পঞ্চম সমাবর্তনের আয়োজন করা হবে। আজ বুধবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আয়োজিত  আলোচনা সভা, কেক কাটা, স্টুডেন্টস ই-পেমেন্ট কার্যক্রমের উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। 

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ৪৫ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান ও অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। 

প্রতিষ্ঠালগ্ন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত চারটি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০১৮ সালে ১৬ বছর পর চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy