খুলনায় ২০টি অতিথি পাখিসহ একজন আটক

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনায় ২০টি অতিথি পাখি শিকার ও বিক্রির দায়ে সরোয়ার গাজী নামে এক পাখি শিকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা

2023-11-22T20:07:38+00:00
2023-11-22T20:24:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনায় ২০টি অতিথি পাখিসহ একজন আটক
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৮:০৭ পিএম  আপডেট: ২২.১১.২০২৩ ৮:২৪ পিএম  (ভিজিট : ৩১২)
X

খুলনায় ২০টি অতিথি পাখি শিকার ও বিক্রির দায়ে সরোয়ার গাজী নামে এক পাখি শিকারিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কে টহল দেওয়ার সময় আড়ংঘাটা থানা পুলিশ উক্ত পাখিসহ তাকে আটক করে। এসব অতিথি পাখির মধ্যে রয়েছে ডোমকুর ১৯টি ও একটি হাঁস পাখি। 

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কে টহল দেওয়ার সময় ২০টি অতিথি  পাখিসহ ডুমুরিয়া উপজেলার চেঁচুড়িয়া গ্রামের সরোয়ার গাজীকে আটক করা হয়। 

পরে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আশিস মোমতাজ পাখি শিকারের দায়ে সরোয়ার গাজীকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। পরে পাখিগুলোকে সুইচগেট এলাকায় অবমুক্ত করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy