বিএনপি নির্বাচনে এলে আমরাও তৃপ্তি পাবো: নির্বাচন কমশিনার

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির যে এজেন্ডা রয়েছে সেটি

2023-11-25T16:21:58+00:00
2023-11-25T16:53:02+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
বিএনপি নির্বাচনে এলে আমরাও তৃপ্তি পাবো: নির্বাচন কমশিনার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৪:২১ পিএম  আপডেট: ২৫.১১.২০২৩ ৪:৫৩ পিএম  (ভিজিট : ১৬০)
X

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির যে এজেন্ডা রয়েছে সেটি একটি ডিফ্রেন্ড ইস্যু। এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। এবিষয়ে চাইলে রাজনৈতীক দলগুলো বসে আলোচনার মাধ্যমে সমাধানে আসতে পারে। তারা যদি কোনো সমাধানে আসে সে ক্ষেত্রে নির্বাচন কমিশন বসে নির্বচনের বিষয়ে সিদ্ধান্ত নিবে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে ঝালকাঠিসহ পার্শবর্তী তিন জেলার নির্বাচন কর্মকর্তা, আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা, গোয়েন্দা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিমিয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নেরে জবাবে একথা বলেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।

নির্বাচন কমিশনার বিএনপিকে উদ্যেশ্য করে আরো বলেন, তারা যদি নির্বাচনে আসে তাহলে আমরাও (কমিশন) তৃপ্তি পাবো। আমার চেয়েছি নির্বাচনে সব দলের অংশগ্রহণ। সে লক্ষে প্রথম থেকেই আমরা সব ধরনের চেস্টা করেছি।

মতবিনিময় সভায় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সংশ্লিস্ট কর্মকার্তদের দায়িত্বপালনের ক্ষেত্রে কোনো ধরণের শৈথিল্য না দেখানোর বিষয়ে সতর্ক করেছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান। সভায় ঝালকাঠি, পিরোজপুর ও বরগুনা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিস্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy