নরসিংদী-৫: বাছাইয়ে বৈধ মনোনয়ন আট, বাতিল দুই

রায়পুরা প্রতিনিধি

সারাবাংলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল আজ সোমবার (৪ ডিসেম্বর)। এতে

2023-12-04T20:35:41+00:00
2023-12-04T20:35:41+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নরসিংদী-৫: বাছাইয়ে বৈধ মনোনয়ন আট, বাতিল দুই
রায়পুরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৫ পিএম   (ভিজিট : ২৫১)
X

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল আজ সোমবার (৪ ডিসেম্বর)। এতে নরসিংদী -৫ (রায়পুরা) আসনে দশজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলে আটজনের মনোনয়ন পত্রকে বৈধ এবং দুইজনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। 

সোমবার নির্ধারিত সময় পর বিকেলে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম সাংবাদিকদেরকে এই তথ্য নিশ্চিত করেন।

মনোনয়ন পত্র দাখিল করা দশ জন ব্যক্তি হলেন- বাংলাদেশ আওয়ামীলীগের রাজি উদ্দিন আহমেদ, জাতীয় পার্টর প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, গণফ্রন্টের মো: সামসুল হক শিকদার,  জাকের পার্টর মো: বিল্লাল মিয়া, ইসলামী ঐক্যজোট বাংলাদেশের আলহাজ্ব মুফতি আব্দুল কাদির মোল্লা,  জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মো: মাহফুজুর রহমান,  বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের ( বিএনএফ) মো: বিটু মিয়া, বাংলাদেশ কংগ্রেসের মমতাজ মহল এবং স্বতন্ত্র প্রার্থী মো: মিজানুর রহমান চৌধুরী ও মো: সোলায়মান খন্দকার।  

তাঁদের মধ্যে বিএনএফ প্রার্থী মো: বিটু মিয়া এবং স্বতন্ত্র প্রার্থী মো: সোলায়মান খন্দকার নামে দুজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy