বদল হচ্ছে ৩৩৮ থানার ওসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশের বেশিরভাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হবে বলে

2023-12-06T17:35:19+00:00
2023-12-06T18:32:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বদল হচ্ছে ৩৩৮ থানার ওসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৫ পিএম  আপডেট: ০৬.১২.২০২৩ ৬:৩২ পিএম  (ভিজিট : ১৬২)
X

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের নির্দেশনা অনুযায়ী দেশের বেশিরভাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হবে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এরই অংশ হিসেবে বুধবার (৬ ডিসেম্বর) ৩৩৮ থানার ওসিকে বদলির জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এরআগে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট উদ্‌যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওসিদের বদলির কাজ চলছে বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।  
 
সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছিলেন, নির্বাচন কমিশন সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে যারা ছয় মাসের বেশি সময় এক জায়গায় রয়েছেন সেসব ওসিকে বদলি করতে বলেছেন। তারা সময় বেধে দিয়েছেন, সেই সময় অনুযায়ী জননিরাপত্তা সচিব এবং আইজিপি বসে পাঠিয়ে দেবেন, দু’একদিনের মধ্যে প্রস্তাব চলে যাবে। এখন যা কিছু হয় নির্বাচন কমিশন সব নিয়ন্ত্রণ করে। তারা যে ধরনের নির্দেশনা দিচ্ছেন সে অনুযায়ী কাজ হচ্ছে। প্রায় ওসিকে বদলি করতে হবে।
 
রাজনৈতিক সহিংসতা কিংবা নাশকতার কারণে নির্বাচন বন্ধ থাকবে না বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনের আমেজ ও উৎসব শুরু হয়ে গেছে।
 





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy