চেয়ারম্যান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০

2023-12-31T15:46:26+00:00
2023-12-31T15:46:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চেয়ারম্যান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩১ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৬ পিএম   (ভিজিট : ২১৯)
X

ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগন্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি ধারনা করা হয়েছে।  গতকাল ৩০ ডিসেম্বর  শনিবার রাত ৯টায় ৫০ মিনিটের সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। 

প্রত্যক্ষদর্শী ও চরফ্যাশন ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯.৫০ মিনিটে চেয়ারম্যান বাজারের উত্তর মাথার শাহিন হোন্ডার গ্রেজের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রাপাত হয়।

মূহুর্তের মধ্যে মো: আলমগীরে দধি ঘর, নাসিম সিকদারের নাবিল ষ্টোর, শাহিন খন্দকারের হোন্ডার গ্রেজ ও নাঈম গ্লাস হাউজ পুড়ে ছাই হয়ে গেছে।  

চরফ্যাশন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আসাদুজ্জামান এই প্রতিবেদককে বলেন,  শনিবার রাত ১০.০৩ মিনিটে চেয়ারম্যান বাজারে আগুনে লাগার খবর পেয়ে ১০টায় ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছি। দীর্ঘ ১ঘন্টা চেষ্টা করে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে নিয়ন্ত্রণে আনে। স্টেশন অফিসার আরও জানান  অগ্নিকান্ডে ২৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

তবে ব্যবসায়ীরা জানান, ব্যবসা প্রতিষ্ঠানর মালামাল ও ঘর মালীকের ঘরসহ ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকার মত হবে। 

ভুক্তভোগী ব্যবসায়ীরা ক্ষতি কাটিয়ে উঠতে যথাযথ কর্তৃপক্ষের আর্থিক সহায়তা কামনা করেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy