জনগণ এই দুঃশাসন আর মানবে না: রিজভী

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

অবৈধ সরকারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ এই

2024-01-10T17:31:35+00:00
2024-01-10T17:31:35+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
জনগণ এই দুঃশাসন আর মানবে না: রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪, ৫:৩১ পিএম   (ভিজিট : ২১১)
X

অবৈধ সরকারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ এই দুঃশাসন আর মানবে না। সরকার একতরফা প্রতারণার নির্বাচন করে গোটা জাতির সঙ্গে ধোঁকা দিয়েছে। 

আজ বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশান-১ নম্বর এলাকায় প্রচারপত্র বিতরণ শেষে এসব কথা বলেন রিজভী। বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সদ্য সমাপ্ত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণ নির্বাচন বর্জন করে, প্রত্যাখ্যান করে সরকারকে লাল কার্ড দেখিয়েছে। 

গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গতকাল মঙ্গলবার থেকে বিএনপি দুই দিনের ‘গণসংযোগ’ কর্মসূচি পালন করছে। আজ এই কর্মসূচির শেষ দিন। কর্মসূচির অংশ হিসেবে দলটি প্রচারপত্র বিতরণ করছে।

বিএনপির গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্যসচিব আবদুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাকির হোসেন সিদ্দিকী প্রমুখ। 





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy