রাজধানীতে ট্রাকচাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে

2024-01-26T12:34:41+00:00
2024-01-26T12:34:41+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
রাজধানীতে ট্রাকচাপায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪, ১২:৩৪ পিএম   (ভিজিট : ১৯৫)
X

রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (২৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে আহত গুরুতর অবস্থায় দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক সজীব হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে একজন হলেন সজীব হোসেন (৩৫)। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ভোরে খিলক্ষেতের মাস্তুল এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী সিটকে পড়েন। এতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক ঘটনাস্থলেই মারা যান। আহত সজীব হোসেন ও দীন মোহাম্মদ নামের দুইজনকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সজীব হোসেন মারা যান।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy