নেসকোর চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)র অফিসের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে

2024-01-28T16:42:35+00:00
2024-01-28T16:48:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেসকোর চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৮ জানুয়ারি, ২০২৪, ৪:৪২ পিএম  আপডেট: ২৮.০১.২০২৪ ৪:৪৮ পিএম  (ভিজিট : ১৪৪)
X

লালমনিরহাটের হাতীবান্ধায় নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো)র অফিসের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে পিচরেট কর্মচারীগণ।

রবিবার দুপুর পর্যন্ত তাদেরকে উক্ত কর্মসূচি পালন করতে দেখা গেছে। কর্মসূচির  নেতৃত্ব দেন পিচরেট কর্মচারী ঐক্য পরিষদের লালমনিরহাট জেলা সভাপতি কালীশংকর দাস। এসময় বক্তব্য রাখেন, নির্মলেন্দু, আলম, বাবু, মনির হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৫ জানুয়ারী থেকে চাকরি স্থায়ীকরণের দাবিতে ঘোষিত অনিদিষ্টকালের জন্য কর্মবিরতি আমরা পূর্ণ সমর্থন দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় কর্মরত মিটার রিডারদের চাকুরী স্থায়ীকরণের দাবি প্রাণের দাবি, তা বাস্তবায়ন করতে হবে। ২০২০ সালে আমাদের আন্দোলন চলাকালীন সময় নেসকোর এমডি চাকুরী স্থায়ীকরণের আশ্বাস দিলেও, আজও তা বাস্তবায়ন করেনি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy