সিরাজগঞ্জে নির্মাণ করা হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ছাত্রজনতার জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সিরাজগঞ্জ সদর উপজেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ শুরু হয়েছে।আজ বুধবার দুপুরে বৈরি আবহাওয়ার

2025-07-09T18:07:37+00:00
2025-07-09T18:07:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে নির্মাণ করা হচ্ছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৯ জুলাই, ২০২৫, ৬:০৭ পিএম   (ভিজিট : ১৯৪)
X

ছাত্রজনতার জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে সিরাজগঞ্জ সদর উপজেলায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণের কাজ শুরু হয়েছে।

আজ বুধবার দুপুরে বৈরি আবহাওয়ার মধ্যে শহরের বাজার স্টেশনে মুক্তির সোপান চত্বরে এ কাজের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, “জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে; যা ৬৪ জেলাতেই নির্মিত হবে। আগামী ৫ অগাস্টে এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো সম্ভব হবে বলে আশা করছি।”

তিনি বলেন, সিরাজগঞ্জ পিডব্লিউডি এই স্মৃতিস্তম্ভের কাঠামো তৈরি করবে। মূল স্মৃতিস্তম্ভ ঢাকায় তৈরি হবে। সেখান থেকে এনে এখানে স্থাপন করা হবে।

এ সময় সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy