দুই মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন সাংসদ শিবলী সাদিক

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পৃথক দুটি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুর) আসন থেকে টানা তৃতীয়বারের

2024-02-10T15:12:27+00:00
2024-02-10T15:12:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য হলেন সাংসদ শিবলী সাদিক
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১২ পিএম   (ভিজিট : ২৪০)
X

পৃথক দুটি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, নবাবগঞ্জ ও বিরামপুর) আসন থেকে টানা তৃতীয়বারের মত নির্বাচিত সংসদ সদস্য শিবলী সাদিক।

বুধবার (৭ ফেব্রুয়ারী) সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে সংসদে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নাম প্রস্তাব করলে তা কন্ঠ ভোটে পাস হয়।

দ্বাদশ জাতীয় সংসদে পৃথক এই দুটি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন সাংসদ শিবলী সাদিক। এর আগে গত একাদশ জাতীয় সংসদে তিনি সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

টানা তৃতীয় মেয়াদে শিবলী সাদিক আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy