কাহালুতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার কাহালুতে দেশীয় অস্ত্র সহ সাগর সরদার (১৯) নামের এক যুবককে কাহালু থানা পুলিশ গ্রেফতার করেছে।গত ১২ ফেব্রুয়ারি

2024-02-13T17:14:54+00:00
2024-02-13T20:32:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কাহালুতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৫:১৪ পিএম  আপডেট: ১৩.০২.২০২৪ ৮:৩২ পিএম  (ভিজিট : ২৩০)
X

বগুড়ার কাহালুতে দেশীয় অস্ত্র সহ সাগর সরদার (১৯) নামের এক  যুবককে কাহালু থানা পুলিশ গ্রেফতার করেছে।

গত ১২ ফেব্রুয়ারি সোমবার বিকেল আনুমানিক ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  উপজেলার এরইল বাজার হতে সাগরকে অস্ত্র সহ পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।  এসময় তার কাছ থেকে ১টি ধারালো চাপাতি ও ১টি পাইপগান  উদ্ধার করা হয়। সে উপজেলার মালঞ্চা ইউনিয়নের সাতরুখা গ্রামের জাহিদুর সরদারের ছেলে। সাগর এরইল বাজারে অবস্থিত হাসান পেপার মিলে কাজ করতো।

সাগর জানায়,  ঐ দিন বিকেলে কাজ শেষে ঐ পেপার মিলের  দক্ষিণে ৩শ  গজ দুরে এরইল বাজারে হতে কলমা গামী পাকা রাস্তার উপর  ইউসুফ আলী নামের এক ব্যক্তি তাকে ব্যাগে করে এসব অস্ত্র হাতে ধরিয়ে দিয়ে চলে যায়।এ সময় পুলিশ তাকে আটক করে। কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে কাহালু থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। মঙ্গলবার তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy