গুরুদাসপুরে ভেজাল গুড় কারখানায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রয় কারার অপরাধে তিনটি গুড় কারখানার মালিককে ৪ লাখ ৬৫ হাজার

2024-02-13T19:10:38+00:00
2024-02-13T19:10:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুরুদাসপুরে ভেজাল গুড় কারখানায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১০ পিএম   (ভিজিট : ৩২৯)
X

নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রয় কারার অপরাধে তিনটি গুড় কারখানার মালিককে ৪ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁচকৈড় পুড়ান পাড়ায় তিনটি গুড় কারখানায় ওই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মেহেদী হাসান তানভীর ও র‌্যাব-৫, সিপিসি-২ নাটোর এর কোম্পানি কমান্ডার সঞ্জয় কুমার সরকার। এসময় হাজী আব্দুল আজিজ সোনার গুড় কারখানাকে ২ লাখ ৫০ হাজার, মুক্তার হোসেন গুড় কারখানাকে ২৫ হাজার ও ভাই ভাই এন্টারপ্রাইজ গুড় কারখানাকে ১ লাখ ৯০ টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মো. মেহেদী হাসান তানভীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গুরুদাসপুর উপজেলার চাঁচকেড় পুরানপাড়ায় র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণের যৌথ অভিযান পরিচালনা করা হয়। 

এসময় ভেজাল গুড় ক্রয়, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনটি গুড় কারখানাকে ৪ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে কারখানা মালিকদের সর্তক এবং এধরনের অপরাধ না করার স্বার্থে মুচলেকা নেওয়া হয়। তিনি আরোও জানান, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy