প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবেই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ক্রমাগতভাবে এ দেশ নিয়ে তারা মিথ্যাচার করছে। তবে কে

2024-03-09T13:32:57+00:00
2024-03-09T14:53:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবেই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১:৩২ পিএম  আপডেট: ০৯.০৩.২০২৪ ২:৫৩ পিএম  (ভিজিট : ১৯১)
X

ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ক্রমাগতভাবে এ দেশ নিয়ে তারা মিথ্যাচার করছে। তবে কে কী বলল তা দেখার বিষয় নয়।

শনিবার (৯ মার্চ) ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্রমাগতভাবে এ দেশ নিয়ে তারা মিথ্যাচার করছে। কয়েকটি দেশ ছাড়া সব দেশ নির্বাচন নিয়ে ভালো তথ্য দিয়েছে। তবে কে কী বলল তা আমাদের দেখার বিষয় নয়, প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবেই সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেছেন।
 
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি-জামায়াতের চক্রান্তের কারণে কিছু আন্তর্জাতিক মহল আমাদের নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছে। তবে তারা এতে সফল হবে না।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন জানান, একটি চক্র দেশকে পিছিয়ে দেয়ার জন্য চক্রান্ত শুরু করেছিল। কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনী তা জীবন দিয়ে নস্যাৎ করে দিয়েছে।







Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy