নড়াইলে মাদক বিক্রেতার যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে মাদক মামলায় আলমগীর হোসেন নামে এক মাদক কারকারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা

2024-03-24T16:22:44+00:00
2024-03-24T16:22:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নড়াইলে মাদক বিক্রেতার যাবজ্জীবন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মার্চ, ২০২৪, ৪:২২ পিএম   (ভিজিট : ২৮৭)
X

নড়াইলে মাদক মামলায় আলমগীর হোসেন নামে এক মাদক কারকারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। 

রবিবার (২৪ মার্চ) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আকরাম হোসেন এ রায় দেন। আদালত সূত্রে জানাগেছে, দণ্ডপ্রাপ্ত আলমগীর হোসেন যশোর বেনাপোল থানার কাগজপুর গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে। 

বিগত ২০১৩ সালের ১১ জানুয়ারি নড়াইল সদর উপজেলার তুলারামপুর চরপাড়া থেকে ডিবি পুলিশের অভিযানে ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তিনি গ্রেফতার হয়। এ ঘটনায় সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের করে পুলিশ। 

মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১১জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহন শেষে আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমান হওয়ায় ২৪ মার্চ রবিবার রায়ের ধার্য ছিল। এই দিনে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরো ২ মাস বিনাশ্রম কারাদণ্ডদেশ প্রদান করেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy