আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানার সামনে ভিড়

জামালপুর প্রতিনিধি

সারাবাংলা

জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মেস্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু আটকের ২০ ঘণ্টা পর জামিনে

2025-07-29T18:32:37+00:00
2025-07-29T18:32:37+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানার সামনে ভিড়
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৬:৩২ পিএম   (ভিজিট : ৩৫৪)
X

জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মেস্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বাবু আটকের ২০ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যায় শহরের পাঁচরাস্তা মোড় এলাকার একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। 

জুলাই-আগস্ট মাসের রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার বিকেলে তাকে জামালপুর সদরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব আহমেদ তালুকদার তার জামিন মঞ্জুর করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন নাজমুল হক বাবুর আইনজীবী অ্যাডভোকেট মাহফুজা সুলতানা সাথী। কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আবুল হোসেন বলেন, রাষ্ট্র ও বিবাদী পক্ষের শুনানি শেষে আদালত জামিন প্রদান করেন।

এদিকে, নাজমুল হক বাবুকে আদালতে নেওয়ার আগে তার মুক্তির দাবিতে মেস্টা ইউনিয়নের শত শত সাধারণ মানুষ থানা চত্বরে জড়ো হয়ে অবস্থান নেন। এ সময় থানা গেটের সামনে দাঁড়িয়ে চেয়ারম্যান নাজমুল হক বাবু নিজেই উপস্থিত জনতাকে শান্ত থাকার আথবান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy