কেন্দুয়ায় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহস্হ কেন্দুয়া ছাত্রকল্যাণ

2024-04-08T16:50:41+00:00
2024-04-08T16:50:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ৪:৫০ পিএম   (ভিজিট : ৩৩১)
X

নেত্রকোনার কেন্দুয়ায় অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহস্হ কেন্দুয়া ছাত্রকল্যাণ সমিতি ও আনন্দ মোহন কলেজ ছাত্রকল্যাণ সমিতির যৌথ উদ্যোগে পৌর সদরে দিগদাইর মোড় অস্থায়ী কার্যালয়ে ১২৫ অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি, পাঞ্জাবি, শার্ট, গেঞ্জিসহ সেমাই, চিনি ও দুধ বিতরণ করা হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণ উদ্বোধন করেন ময়মনসিংহস্হ কেন্দুয়া ছাত্রকল্যাণ সমিতির সভাপতি কাওসার আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ কনক পারভেজ। 

সমিতির নেতৃবৃন্দ জানান, ঈদ আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই উদ্যোগ।  এসময়ে অসহায় মানুষদের পাশে থেকে আমরা আমাদের অবস্থান থেকে সাধ্যানুযায়ী সাহায্য সহযোগীতা করছি। আগামীতেও আমাদের একার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা রাখছি। 

এসময় ময়মনসিংহস্হ কেন্দুয়া ছাত্রকল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাফিকুল ইসলাম রাফি, আনন্দ মোহন কলেজ ছাত্রকল্যাণ সমিতির

 সহ-সভাপতি মাহফুজুর রহমান শুভ ও কেন্দুয়া উপজেলায় ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হিমেল উপস্থিত ছিলেন। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy