নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়ায় ডাকাতি মামলার ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পিকুল ওরফে বিকুল ওরফে টুটুল মোল্যা (৫০) কে গ্রেফতার

2024-05-16T14:26:01+00:00
2024-05-16T14:26:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২:২৬ পিএম   (ভিজিট : ২৪৬)
X

নড়াইলের লোহাগড়ায় ডাকাতি মামলার ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি পিকুল ওরফে বিকুল ওরফে টুটুল মোল্যা (৫০) কে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৭টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি পিকুল মোল্লা লোহাগড়া উপজেলার জয়পুর ইউপির চাচই গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে । 

পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই কেএম তৌফিক আহমেদ টিপু ও এ এসআই মিকাইল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জয়পুর ইউপির চাচই গ্রামে অভিযান চালিয়ে ডাকাতি মামলার ২৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি পিকুল ওরফে বিকুল ওরফে টুটুল মোল্লাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বাংলাদেশ বুলেটিনকে বলেন,ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি পিকুল মোল্লাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy