বাগেরহাটে তিন উপজেলার ভোট গ্রহণ শান্তিপূর্ণ

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী এই তিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ

2024-05-21T14:36:30+00:00
2024-05-21T14:36:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে তিন উপজেলার ভোট গ্রহণ শান্তিপূর্ণ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ২:৩৬ পিএম   (ভিজিট : ২৭৭)
X

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বাগেরহাটের ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী এই  তিন উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। মঙ্গলবার সকাল আটটা থেকে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সহ বেশ কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘলাইন লক্ষ্য করা গেছে।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ফকিরহাট উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দীতা করছেন। অপরদিকে মোল্লাহাট উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন লড়ছেন। এবং চিতলমারি উপজেলায় চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দীতা করছেন। 

তিনটি উপজেলায় ২১টি ইউনিয়নে ১২৪টি কেন্দ্রে, ৯০১ টি বুথে মোট ৩লাখ ৫৮ হাজার ৩শত ৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 

এছাড়া সুষ্ঠভাবে ভোট গ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারের পাশাপাশি আনসার ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ৩টি উপজেলায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট,  বিজিবি, র‌্যাব ও ডিবির সদস্যরা দায়িত্ব পালন করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy