স্মার্ট বাংলাদেশ গড়তে জুডিশিয়ালী স্মার্ট হওয়ার আহবান

দিনাজপুর প্রতিনিধি

সারাবাংলা

স্মার্ট বাংলাদেশ গড়তে জুডিশিয়ালী স্মার্ট হতে আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। স্মার্ট জুডিশিয়ালী করার ক্ষেত্রে দেশের ৬৪

2024-05-24T18:34:17+00:00
2024-05-24T18:34:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
স্মার্ট বাংলাদেশ গড়তে জুডিশিয়ালী স্মার্ট হওয়ার আহবান
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১৯৮)
X

স্মার্ট বাংলাদেশ গড়তে জুডিশিয়ালী স্মার্ট হতে আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। স্মার্ট জুডিশিয়ালী করার ক্ষেত্রে দেশের ৬৪ জেলার আদালত চত্তরে ন্যায়কুঞ্জ প্রতিষ্ঠা সাধারন পদক্ষেপ বলে উল্লেখ করেছেন তিনি। 

শুক্রবার (২৪ মে ২০২৪) বিকালে দিনাজপুরের আদালত চত্তরে নব নির্মিত "ন্যায়কুঞ্জ " (বিশ্রামাগার) উদ্বোধন করেন প্রধান বিচারপতি।

গাছের চারা রোপন, বেলুন-ফেস্টুন, পায়রা উড়িয়ে এবং নব নির্মিত ন্যায়কুঞ্জের উদ্বোধনী ফলক উম্মোচন করেন প্রধান অতিথি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। নির্মানে ব্যয় হয়েছে প্রায় পৌনে ১ কোটি টাকা। প্রায় ৭০ জনের স্থান সংকুলানের ন্যায়কুঞ্জের মধ্যে নারী পুরুষদের জন্য পৃথক প্রয়প্রনালীর ব্যবস্থার পাশাপাশি কোলের শিশুদের জন্য মাতৃদুগ্ধ পানের কর্নার ছাড়াও হালকা নাস্তা পানির জন্য স্টল রাখা হয়েছে।

প্রধান বিচারপতি বলেন, সকল মানুষের আইনে অধিকার নেওয়ার অধিকার আছে। সংবিধানে তাদের সেই মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে। নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচারকরা নিবেদিত আছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, জেলা ও দায়রা জজ যাবিদ হোসেন, স্পেশাল জজ রেজাউল করিম সরকার, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) এসকে এম, তোফায়েল হাসান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জুলফিকার উল্লাহ, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার, শাহ ইফতেখার আহমেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. তহিদুল হক সরকার, সাধারণ সম্পাদক আ.ন.ম হাবিবুল্লাহসহ অন্যান্যরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy