শাহজাদপুরে যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম এর ছেলে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী সবুজ ইসলামের উপর সন্ত্রাসী

2024-06-01T18:52:16+00:00
2024-06-01T18:52:16+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শাহজাদপুরে যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৬:৫২ পিএম   (ভিজিট : ২৩৭)
X

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম এর ছেলে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী সবুজ ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও দোশি দের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বেলা ১১টার দিকে দ্বারিয়াপুর বাজারে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে দ্বারিয়াপুরের কয়েকশো নারীপুরুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, রিকশা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বেল্লাল প্রামানিক, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রিমন হোসেন, আসমা খাতুন, রোমানা খাতুন প্রমুখ।

এসময় হামলায়  আহত সবুজ ইসলামের পিতা সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, নির্বাচনের পরের দিন রাতে তার ছেলে সবুজ রুটি খাওয়ার জন্য দিলরুবা বাসস্ট্যান্ডে গেলে ভিপি রহিম এবং শেখ কাজল তাকে ডেকে নিয়ে  তাদের  নেতৃত্বে হামলা চালিয়ে গুরুতর আহত করে। এসময় বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্ত মূলক  শাস্তির দাবি করেন। 

এদিকে অভিযোগ অস্বীকার করে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে সোবহান শেখ কাজল বলেন, ঘটনার সময় তিনি মনিরামপুর বাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে অবস্থান করছিলেন। তিনি আরও জানান, ঘটনার দিন সবুজ ইসলাম তার বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া দেয়। ঐদিন রাতেই মদ্যপ অবস্থায় কান্দাপাড়া দিলরুবা বাসস্ট্যান্ডে গিয়ে সবুজ ইসলাম এক সিনিয়র আওয়ামী লীগ নেতাকে বকাপাদ্য করার সময় স্থানীয়রা তাকে মারধর করে। 

এ বিষয়ে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ভিপি আব্দুর রহিমের সাথে কথা হলে তিনি জানান, সবুজ ইসলাম বিএনপি কর্মী। সে ট্রেন পোড়ানো মামলার আসামি। গাঁ বাচাতে সদ্য আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগের নেতাদেরই সে নির্যাতন করছে। ঘটনার দিন সে মদ্য পান করে দিলরুবা বাসস্ট্যান্ডে এসে সিনিয়র আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনকে বকাপাদ্য করছিল। এসময় এলাকার লোকজন তাকে পিটুনি দিলে আমি তাকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেই।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ভিপি আব্দুর রহিমসহ ১৬ জনের নাম উল্লেখ করে সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম বাদী হয়ে শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy