এক বছর চুক্তির মেয়াদ বাড়ল প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে আরও এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।বুধবার (২৬ জুন)

2024-06-26T18:11:03+00:00
2024-06-26T18:11:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক বছর চুক্তির মেয়াদ বাড়ল প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ জুন, ২০২৪, ৬:১১ পিএম   (ভিজিট : ১৪৪)
X

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে আরও এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের উপ সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি প্রজ্ঞাপনে সই করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের চুক্তির মেয়াদ বাড়ল আরও এক বছর, যে কোন সময় প্রজ্ঞাপন-এ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদন বাংলা ইনসাইডার প্রথম প্রকাশ করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়াকে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ৫ জুলাই ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy