এবার বাঁশঝাড়ে মিলল যুবকের মরদেহ

    
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ ১০ মাঘ ১৪৩২
শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬
এবার বাঁশঝাড়ে মিলল যুবকের মরদেহ
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১:৪২ PM (Visit: 234)

ঈশ্বরদীতে একদিনের ব্যবধানে দুইটি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। এবার বাঁশঝাড় থেকে টিপু প্রামাণিক (৪১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৬ জুলাই শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের চরকুরুলিয়া গ্রামে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, শনিবার রাতে পাবনায় শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়ি চরকুরুলিয়ায় ফিরছিলেন টিপু প্রামাণিক। রাত সাড়ে ১০টার দিকে চরকুরুলিয়া হাটের পাশে সাবেক ইউপি সদস্য মাহফুজা খাতুনের বাড়ির সামনে বাঁশঝাড়ে গর্তের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।

ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক সুজন কুমার বলেন, নিহত টিপু শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রাতে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে গর্তে পড়ে মারা যেতে পারেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অন্যদিকে শনিবার সকাল সাতটায় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুর গ্রামের একটি পরিত্যক্ত খাদ্য গুদাম থেকে একটি লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধার হওয়া শিশুটির নাম জিহাদ হোসেন (১০)। সে একই গ্রামের প্রবাসী হাসেম আলীর ছেলে। 








  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy