ফকিরহাটে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৫

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত আরও পাঁচজন

2024-07-13T11:35:25+00:00
2024-07-13T14:52:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফকিরহাটে বাসের ধাক্কায় ভারতীয় নাগরিক নিহত, আহত ৫
খুলনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৩ জুলাই, ২০২৪, ১১:৩৫ এএম  আপডেট: ১৩.০৭.২০২৪ ২:৫২ পিএম  (ভিজিট : ১৮৫)
X

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অন্তত আরও পাঁচজন যাত্রী।

শনিবার সকালে খুলনা-ঢাকা মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে পুলিশ জানায়।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের (ওসি) অফিসার্স ইনচার্জ শেখ নুরুজ্জামান চানু জানান, সকাল পোনে সাতটার দিকে রাজিব নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিল। এ সময়ে বিপরীত থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগামী দোলা নামের বাস সজোরে ধাক্কা দেয়। এ সময় রাজিব নামের বাসের ৬ যাত্রী গুরতর আহত হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শ্রীধর গাঙ্গুলী নামের এক যাত্রী নিহত হয়।

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy