সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

৬ দিনের রিমান্ড শেষে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।এর আগে শনিবার

2024-08-30T19:10:10+00:00
2024-08-30T19:10:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, ৭:১০ পিএম   (ভিজিট : ২১৫)
X

৬ দিনের রিমান্ড শেষে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এর আগে শনিবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে শান্তিনগরের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গত রবিবার (২৫ আগস্ট) বিকেলে আদালতে হাজির করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা। 

আত্মগোপনের তালিকায় আছেন সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত ব্যক্তিরাও। তাদের কেউ কেউ গ্রেপ্তার হচ্ছেন।





Loading...
Loading...


আইন-আদালত এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy