যাত্রাবাড়ী থানার ওসি ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র সাকিব হাসান নিহতের মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসানের ৭ দিনের

2024-09-19T11:03:46+00:00
2024-09-19T11:03:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যাত্রাবাড়ী থানার ওসি ৭ দিনের রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১১:০৩ এএম   (ভিজিট : ১৪৪)
X

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে ছাত্র সাকিব হাসান নিহতের মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব-ইন্সপেক্টর মোজাহিদুল ইসলাম তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবুল হাসানের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।

১৬ সেপ্টেম্বর বিকেলে কক্সবাজারের টেকনাফ থেকে তাকে পুলিশ আবুল হাসানকে গ্রেপ্তার করে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় যাত্রাবাড়ীর কাজলা বিশ্বরোডে গত ১৮ জুলাই বিকেলে গুলিতে ও মারপিটে মারা যান সাকিব হাসান। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy