ইবিতে উপাচার্য নিয়োগে ৪৮ ঘন্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের

ইবি প্রতিনিধি

শিক্ষা

উপাচার্য নিয়োগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালটির শিক্ষার্থীরা।শুক্রবার (২০

2024-09-20T18:48:03+00:00
2024-09-20T18:48:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইবিতে উপাচার্য নিয়োগে ৪৮ ঘন্টার আল্টিমেটাম শিক্ষার্থীদের
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম   (ভিজিট : ১৮৩)
X

উপাচার্য নিয়োগের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে বিশ্ববিদ্যালটির শিক্ষার্থীরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়ক অবরোধ করে তারা। এসময়  আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখা হয়। এতে রাস্তার উভয় পার্শ্বে কয়েক কিলোমিটারের যানযটের সৃষ্টি হয়ে ভোগান্তী পোহাতে হয় যাত্রীদের।

পরে এক ছাত্রসমাবেশের মাধ্যমে ৪৮ ঘন্টার মধ্যে উপাচার্য নিয়োগের আল্টিমেটাম দিয়ে মহাসড়ক ছেড়ে আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা। 

বিকেল ৪ টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা প্রাঙ্গনে জড়ো হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান ফটকের সামনে মহাসড়কে এসে অবরোধ করে তারা।

এসময় শিক্ষার্থীদের হাতে, বিশ্বমানের ভিসি চাই, সংস্কার মনা ভিসি চাই, সেশনজটের কবর দে, ইবির আঙ্গিনায় দূর্নীতিবাজের ঠাঁই নাই। ইত্যাদি লেখা সম্মিলিত ফেস্টুন দেখা যায়।

ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মখলেচুর রহমান সুইট, সহ-সমন্বয়ক তানভীর মাহমুদ মন্ডল, নাহিদ হাসান, সায়েম আহমেদ ও হাসানুর ওলি বান্না। 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মখলেচুর রহমান সুইট বলেন, অতিবিলম্বে দ্রুত সময়ের মধ্যে একজন সৎ, যোগ্য, দূর্নীতিমুক্ত, সংস্কারমনা ও বিশ্বমানের ভিসি নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি যিনি শিক্ষার্থীবান্ধব হবেন। 

এদিকে এর আগেও উপাচার্য নিয়োগের দাবিতে কয়েকবার মিছিল ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের পরে গত ৮ আগস্ট পদত্যাগপত্র জমা দেন বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম৷ এরপর থেকে উপাচার্যশূন্য রয়েছে বিশ্ববিদ্যালয়টি।





Loading...
Loading...


শিক্ষা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy