যন্ত্রণার কীট

রোখশানা আখতার

সাহিত্য

কষ্টের কথা কী বলিবকষ্ট কারে বলে,কষ্ট হইল বুকের আগুনধুপকুপাইয়া জ্বলে!একটুখানি কষ্ট কেউ নিতে যদি ধার-জীবনে তবে অনেকখানি মেনে

2024-09-27T17:11:43+00:00
2024-09-27T17:16:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কবিতা
যন্ত্রণার কীট
রোখশানা আখতার
প্রকাশ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ৫:১১ পিএম  আপডেট: ২৭.০৯.২০২৪ ৫:১৬ পিএম  (ভিজিট : ১৬২)
X

কষ্টের কথা কী বলিব
কষ্ট কারে বলে,
কষ্ট হইল বুকের আগুন
ধুপকুপাইয়া জ্বলে!

একটুখানি কষ্ট কেউ নিতে যদি ধার-
জীবনে তবে অনেকখানি মেনে নিতাম হার
যন্ত্রনার দগ্ধশিখায় পুড়ে হই অঙ্গার,
সহ্য করার ক্ষমতা যেন নেই কো আমার।

আগ্নেয়গিরির অগ্নুৎপাতের এ কোন ইশারা
কণ্টাকীর্ণ পথে যেন আমি দিশেহারা।
রিক্ত করে, সিক্ত করে এ যেন প্রত্যয়
অতলগহীনের আমি বলে সয়ে যেন ঢিকে রয় !





Loading...
Loading...


সাহিত্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy