খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন প্রফেসর ড. নাজমুল আহসান

খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড.

2024-10-29T18:11:01+00:00
2024-10-29T18:11:01+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হলেন প্রফেসর ড. নাজমুল আহসান
খুলনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ৬:১১ পিএম   (ভিজিট : ৩৩৭)
X

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাজমুল আহসান।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ভাইস চ্যান্সেলর পদে প্রফেসর ড. মো. নাজমুল আহসানের যোগদানের তারিখ থেকে চার বছর নিয়োগের মেয়াদ হবে। তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. নাজমুল আহসান তাঁর বিএসসি ও এমএস সম্পন্ন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে।স্নাতকোত্তর গবেষণা শেষ করেছেন টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান থেকে।

এর আগে আজ অপর এক প্রজ্ঞাপনে প্রফেসর ড. মোহাম্মদ আবুল কাসেম চৌধুরীকে ভাইস চ‌্যান্সেলর পদ থেকে অব‌্যাহ‌তি প্রদান করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy