নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলে ২০০ গ্রাম গাঁজাসহ মো.হোসেন আলী (৪০) নামে এক জনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।আজ

2024-11-04T18:56:53+00:00
2024-11-04T18:56:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে গাঁজাসহ গ্রেফতার ১
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৬:৫৬ পিএম   (ভিজিট : ৯৪)
X

নড়াইলে ২০০ গ্রাম গাঁজাসহ মো.হোসেন আলী (৪০) নামে এক জনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

আজ সোমবার দুপুরে নিজ বসতবাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। সে জেলার সদর থানার চাঁচড়া গ্রামের মৃত মোজাহার মোল্যার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই মোঃ অহিদুর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে জেলার সদর থানার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া (পশ্চিম পাড়া) গ্রামে নিজ বসতবাড়ি হতে হোসেন আলীকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির নিকট থেকে ২০০গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ছাব্বিরুল আলম বাংলাদেশ বুলেটিনকে বলেন, এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy