নাটোরে দুই বাড়িতে ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরে গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে ২ বাড়িতে নগদ ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে।মঙ্গলবার

2024-11-12T19:32:15+00:00
2024-11-12T19:32:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাটোরে দুই বাড়িতে ৩ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪, ৭:৩২ পিএম   (ভিজিট : ৯৮)
X

নাটোরে গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে ২ বাড়িতে নগদ ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের মীরপাড়া ও পালপাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে।

সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, শহরের পালপাড়া এলাকায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে রাস্তা দিয়ে মুখোশ পরা অবস্থায় ৬ জন যুবককে হেঁটে যেতে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই এক ব্যক্তিকে বাড়িতে বের হয়ে রাস্তার পাশে এক ফুল গাছ থেকে ফুল তুলতে দেখা গেছে। এরপর মুখোশ পরা দুই যুবক হাতে অস্ত্র নিয়ে এসে ওই ব্যক্তিকে ধরে নিয়ে যায়। 

ভুক্তভোগী পরিবার জানান, মঙ্গলবার ভোর রাতে মীরপাড়া সাহাপাড়ার উত্তম সাহা পূজার জন্য ফুল তুলতে বাড়ির বাইরে বের হন। এসময় তিনি ফুল নিয়ে ঘরে প্রবেশের সময় ৫/৬ জন দুর্বৃত্ত তার গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে বাড়িতে ঢুকে পড়েন। এরপর তার ঘরে ঢুকে আলমারি ভেঙে নগদ ১১০০ টাকা নিয়ে তার দাদার ঘরের দরজা ভেঙে বৌদি ও ভাইয়ের ছেলের গলায় ছুরি ১০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নেন। 

একই পালপাড়া এলাকায় স্বপন কুন্ডুর বাড়িতে ঢুকে দুর্বৃত্তরা তার চার ভাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩ লাখ টাকা লুট করেন। তাদের গলায় ধারাল অস্ত্র ঠেকানো থাকায় ভয়ে তারা চিৎকার করতে পারেনি।

এ বিষয়ে নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) মো. মাহবুর রহমান নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি, পুলিশ কাজ করছে। যে মুহূর্তে মুখোশ পরা অবস্থায় ছিল, সে জন্য কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। তবে আশা করছি, দ্রুত সময়ের মধ্যে জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হব।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy