জেলে বসেই কোরআনের হাফেজ হলেন ১৩ হাজার কারাবন্দি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মরক্কোতে কারাগারে বসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন ১৩ হাজার ৪৬৪ জন কারাবন্দি। দেশটির কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের ফলে

2024-11-15T20:43:56+00:00
2024-11-15T20:43:56+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
জেলে বসেই কোরআনের হাফেজ হলেন ১৩ হাজার কারাবন্দি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৮:৪৩ পিএম   (ভিজিট : ৩৪৩)
X

মরক্কোতে কারাগারে বসেই পবিত্র কোরআনের হাফেজ হয়েছেন ১৩ হাজার ৪৬৪ জন কারাবন্দি। দেশটির কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।

কারাগার প্রশাসনের জেনারেল বোর্ডের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, প্রশাসন দেশের আওকাফ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সাম্প্রতিক বছরগুলোতে মরক্কোর কারাগারে খুতবা এবং ইসলামবিষয়ক নানা নির্দেশিকা প্রদান কার্যক্রম পরিচালনা করছে। সেই সঙ্গে পবিত্র কোরআন শেখানো, প্রয়োজনীয় দোয়া-দরুদ ও হাদিস মুখস্থ করার মাধ্যমে বন্দিদের ইসলামি মূল্যবোধ শেখানোর চেষ্টা করা হচ্ছে। 

আগামীতে দেশটির এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কারাগারে কোরআন মাজিদ হেফজ কার্যক্রম বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো হবে।

২০২৪ সালে এখন পর্যন্ত দণ্ডাদেশপ্রাপ্ত ১৩ হাজার ৪৬৪ জন বন্দি পবিত্র কোরআন হেফজ করেছেন। মোট ৬৭ হাজার ৭৭২ জন বন্দি তাবলিগ, ওয়াজ ও নির্দেশনামূলক কর্মসূচি থেকে উপকৃত হয়েছেন।







Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy