কোম্পানীগঞ্জে স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীর ওপর অভিমান ও পারিবারিক কলহের জেরে তাছলিমা আক্তার তন্নি(২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।শনিবার

2024-11-23T19:18:05+00:00
2024-11-23T19:18:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কোম্পানীগঞ্জে স্বামীর ওপর অভিমান করে গৃহবধূর আত্মহত্যা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭:১৮ পিএম   (ভিজিট : ৬০)
X

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্বামীর ওপর অভিমান ও পারিবারিক কলহের জেরে তাছলিমা আক্তার তন্নি(২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। 

শনিবার সকালে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আবদুর রহমান কেরানী বাড়ি থেকে পুলিশ লাশ উদ্ধার করে। এর আগে শুক্রবার রাতে সে আত্মহত্যা করে।

নিহত তাছলিমা আক্তার তন্নি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মৃত বেলাল হোসেনের মেয়ে ও একই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আকবর হোসেন রায়হানের স্ত্রী। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, তন্নী ও রায়হানের মধ্যে প্রায় কলহ দেখা যেত। শুক্রবার রাতে তাদের মধ্যে ফোনে ঝগড়া হয়। এরপর রাতের কোনো একসময় শয়ন কক্ষের ফ্যানের সাথে ওই গৃহবধূ আত্মহত্যা করে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy