যমুনায় ধরা পড়ল ৩৮ কেজির বাঘাইড়

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। এই মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি

2025-01-25T18:28:41+00:00
2025-01-25T18:28:41+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যমুনায় ধরা পড়ল ৩৮ কেজির বাঘাইড়
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৬:২৮ পিএম   (ভিজিট : ৩৩০)
X

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে ধরা পড়েছে ৩৮ কেজি ওজনের বাঘাইড় মাছ। এই মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি উপজেলার গোবিন্দাসী মাছ বাজারে উঠলে সেটি ঢাকার এক ব্যক্তির কাছে ৪৮ হাজার টাকা বিক্রি করে দেন।

জানা গেছে, সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার এক জেলে তার সহযোগীদের সাথে নিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে যমুনা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় তাদের জালে বিশাল আকৃতির এই বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি তারা শনিবার সকালে ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসে। এতে মাছের দাম হাঁকা হয় ৬০ হাজার টাকা। পরে তা উন্মুক্ত ডাকের মাধ্যমে গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী আব্দুল হালিম ৪৮ হাজার টাকা দিয়ে মাছটি বিক্রির জন্য ক্রয় করে নেন। এর আগে বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য বাজারে লোকজন ভিড় জমায়।

মাছ বিক্রেতা বলেন- নদ-নদীতে মাছ ধরে বিক্রি করা আমার পেশা। এতো বড় মাছ নদীতে সব সময় ধরা যায় না। অনেক দিন পর এতো বড় মাছ ধরতে পেরে আমি খুবই খুশি।

মাছ ব্যবসায়ী আব্দুল হালিম জানায়, সিরাজগঞ্জের এক লোক মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে আসলে আমি বিক্রির জন্য ৪৮ হাজার টাকা দিয়ে কিনি। এই মাছটি ঢাকায় নিয়ে বিক্রি করা হবে।

গোবিন্দাসী মৎস্য বাজার সমিতির সাধারন সম্পাদক বুদ্দু মিয়া বলেন, গোবিন্দাসী ঘাট বাজারে মাঝে মধ্যেই বড় বড় মাছ পাওয়া যায়। সকালে মাছটি বিক্রির জন্য তোলা হয়। কয়েকজন জেলে মাছটি যমুনা নদী থেকে ধরে। মাছটি ৪৮ হাজার টাকায় বিক্রি করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy