শিশু ব'লাৎকার করায় মাদ্রাসা শিক্ষকের মুখে আলকাতরা দিল গ্রামবাসী

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাবাংলা

ভাঙ্গায় এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের চুল কেটে মুখে আলকাতরা মেখে

2025-02-11T18:27:33+00:00
2025-02-11T21:48:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিশু ব'লাৎকার করায় মাদ্রাসা শিক্ষকের মুখে আলকাতরা দিল গ্রামবাসী
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:২৭ পিএম  আপডেট: ১১.০২.২০২৫ ৯:৪৮ পিএম  (ভিজিট : ৩৯৭)
X

ভাঙ্গায় এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের চুল কেটে মুখে আলকাতরা মেখে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

অভিযুক্ত শিক্ষক আনোয়ার শেখের (৪০) বাড়ি জেলার বোয়ালমারী উপজেলায়।

এলাকাবাসী জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে মাদ্রাসাশিক্ষক আনোয়ার শেখ। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি ওই শিক্ষকের বাড়িতে জানায়। বিষয়টি ওই শিক্ষার্থী তার পরিবারের সদস্যদের জানালে স্বজন ও স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষককে ধরে চুল কেটে দেয় ও মুখে আলকাতরা মেখে দেয়। 

ঘটনাস্থলে পুলিশ গেলেও অভিযোগ না পাওয়ায় ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন ভাঙ্গা থানার ওসি মো. মোকছেদুর রহমান।

তিনি বলেন, সোমবার রাতে ছাত্রকে ‘ধর্ষণের’ ওই ঘটনা মঙ্গলবার সকালে জানাজানি হলে মাদ্রাসায় উত্তেজনা দেখা দিলে পুলিশ পাঠানো হয়েছিল।

মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমান বলেন, সোমবার রাতে শিক্ষক হাফেজ আনোয়ার শেখ (৪০) নাজরানা বিভাগের (দ্বিতীয় শ্রেণি) এক ছাত্রকে নিজের কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। রাতেই কর্তৃপক্ষ বিষয়টি জানেত পারে।

“তখন ছাত্র ও শিক্ষককে জিজ্ঞাসাবাদ করে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষ আনোয়ার শেখকে সাময়িক বহিষ্কার করে। আনোয়ারের বাড়ি বোয়ালমারী উপজেলায়।”

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ‘নির্যাতিত’ শিশুটি সকালে তার পরিবারকে বিষয়টি জানায়। তখন পরিবারের সদস্য ও স্থানীয়রা মাদ্রাসায় আসে। তারা ওই শিক্ষককে ধরে তার চুল কেটে মুখে আলকাতরা মাখিয়ে দেয়।

পরে আনোয়ারের পরিবারের সদস্যরা এসে স্থানীয়দের কাছে ক্ষমা চান। তখন তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy