ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্যে তিনজনকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

শৈলকুপায় প্রকাশ্যে তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার(২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে

2025-02-22T00:48:49+00:00
2025-02-22T13:03:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহের শৈলকুপায় প্রকাশ্যে তিনজনকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪৮ এএম  আপডেট: ২২.০২.২০২৫ ১:০৩ পিএম  (ভিজিট : ৭৩৩)
X

শৈলকুপায় প্রকাশ্যে তিনজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে হানিফ নামে একজনের পরিচয় জানতে পেরেছে পুলিশ। গুলিতে নিহত হানিফ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (লাল পতাকা) নেতা বলে জানা গেছে। বাকি দু’জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

শৈলকুপা থানার ওসি মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, শৈলকুপার রামচন্দ্রপুর এলাকায় একটি সেচখালের পাশ থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেছেন রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মতিয়ার রহমান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানায়, রাত বারোটার কিছু আগে শৈলকুপার রামচন্দ্রপুর ও কুষ্টিয়ার পিয়ারপুর সীমান্তবর্তী এলাকার নদীর পাড় সংলগ্ন একটি শ্মশানঘাটের পাশ থেকে মুহুর্মুহু গুলির শব্দ আসতে থাকে। কিছুক্ষণ পর এলাকাবাসী খোঁজাখুঁজির পর এ পর্যন্ত তিন ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে।

শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, বুকে ও মাথায় গুলি করে ওই তিনজনকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy